Saturday, October 10, 2015

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৬

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৬     (আমার অন্য ব্লগ থেকে দেখুন)

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
(ক) সাভারে √(খ) চট্টগ্রামে (গ) মংলায় (ঘ) ঈশ্বরদীতে।
২। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
(ক) ধর্মপাল √(খ) গোপাল (গ) দেবপাল (ঘ) রামপাল।
৩। চিরস্থায়ী বন্দোবস্ত কার সময়ে প্রবর্তিত হয়?
√(ক) কর্নওয়ালিস (খ) ডালহৌসি (গ) হেস্টিংস (ঘ) ক্যানিং।
৪। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
(ক) দিনাজপুর (খ) রাজশাহী √(গ) নাটোর (ঘ) রংপুর।
৫। ‘বেঙ্গল ফাউন্ডেশন’ কি?
√(ক) আর্ট গ্যালারি (খ) আবাসিক এলাকা (গ) চিত্রকর্ম (ঘ) চলচ্চিত্র।
৬। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন এর নাম কি ছিল?
(ক) মহাস্থান (খ) কর্ণসুবর্ণ √(গ) পুন্ড্রনগর (ঘ) রামাবতী।
৭। বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার’ দেশ বলা হয়?
(ক) চট্টগ্রাম (খ) বাগেরহাট √(গ) সিলেট (ঘ) রাজশাহী।
৮। কোন শতকে বঙ্গ ও গৌড় নামে দু’টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে?
√(ক) ষষ্ঠ শতক (খ) অষ্টম শতক (গ) দশম শতক (ঘ) একাদশ শতক।
৯। চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
√(ক) ১৭৯৩ সালে (খ) ১৮৫৭ সালে (গ) ১৮৭০ সালে (ঘ) ১৮৯৬ সালে।
১০। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?
(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২ (খ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
√(গ) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (ঘ) ১৭ নভেম্বর, ১৯৭৪।
১১। বাংলাদেশের দাতাগোষ্ঠীর বাৎসরিক সভা প্রতিবছর কোথায় হয়?
(ক) ওয়াশিংটন (খ) লন্ডন √(গ) প্যারিস (ঘ) রোম।
১২। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
√(ক) ১২ নটিক্যাল মাইল (খ) ২০ নটিক্যাল মাইল
(গ) ৫০ নটিক্যাল মাইল (ঘ) ২০০ নটিক্যাল মাইল।
১৩। বঙ্গ-ভঙ্গ হয় কত সালে?
√(ক) ১৯০৫ সালে (খ) ১৯০৬ সালে (গ) ১৯১১ সালে (ঘ) ১৯১২ সালে।
১৪। ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’ কোথায় অবস্থিত’
(ক) যশোর (খ) কুমিল্লা √(গ) রাজশাহী (ঘ) বগুড়া।
১৫। বাংলাদেশের কোন বিজ্ঞানী ‘কলিঙ্গ পুরস্কার’ লাভের গৌরব অর্জন করেন?
(ক) ড. জগদীশ চন্দ্র বসু (খ) ড. কুদরাত-ই-খুদা
(গ) ড. কামালুদ্দিন আহমদ √(ঘ) ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন।
১৬। স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কিসের ছবি ছিল?
(ক) জাতীয় স্মৃতিসৌধ (খ) লালবাগের কেল্লা (গ) সোনা মসজিদ √(ঘ) শহীদ মিনার।
১৭। কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?
(ক) আইনমন্ত্রী (খ) রাষ্ট্রপতি √(গ) প্রধানমন্ত্রী (ঘ) স্পিকার।
১৮। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
√(ক) গৌড় (খ) ময়নামতি (গ) মহাস্থানগড় (ঘ) সোনারগাঁও।
১৯। সংবিধানের চতুর্দশ সংশোধনী বিল-২০০৪ সংসদে পাশ হয় কবে?
√(ক) ১৬ মে (খ) ১৭ মে (গ) ১৮ মে (ঘ) ১৯ মে।
২০। বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?
(ক) প্রধানমন্ত্রী √(খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
২১। সোমপুর বিহার কোথায় অবস্থিত?
(ক) ময়নামতি (খ) মহাস্থানগড় (গ) বাগেরহাট √(ঘ) পাহাড়পুর।
২২। গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
(ক) ব্রিটেন √(খ) গ্রীসে (গ) স্পেনে (ঘ) ফ্রান্সে।
২৩। শিল্প বিপ্লব শুরু হয়েছিল-
(ক) আমেরিকায় (খ) এশিয়ায় √(গ) ইউরোপে (ঘ) আফ্রিকায়।
২৪। কোন সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়?
√(ক) ১৯৬৯ সাল (খ) ১৯৭০ সাল (গ) ১৯৬৮ সাল (ঘ) ১৯৪৬ সাল।
২৫। কোন মার্কিন প্রেসিডেন্ট দাস প্রথা উচ্ছেদ করেন?
(ক) জর্জ ওয়শিংটন √(খ) আব্রাহাম লিংকন (গ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট (ঘ) উড্রো ইউলসন।
২৬। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
√(ক) তুরস্ক (খ) পাকিস্তান (গ) সৌদি আরব (ঘ) মালয়েশিয়া।
২৭। সূর্যের কন্যা বলা হয়-
(ক) বাঁশ গাছকে (খ) তাল গাছকে √(গ) তুলা গাছকে (ঘ) ধান গাছকে।
২৮। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
√(ক) টোকিও,জাপান (খ) প্যারিস,ফ্রান্স (গ) নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র (ঘ) জেনেভা,সুইজারল্যান্ড।
২৯। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবী জন্ম হয় কোথায়?
(ক) আয়ারল্যান্ডে (খ) ফ্রান্সে (গ) জাপানে √(ঘ) ইংল্যান্ডে।
৩০। ‘দি লাস্ট সাপার’ চিত্রটির চিত্রকর কে?
(ক) মাইকেল এঞ্জেলো √(খ) লিওনার্দো দ্য ভিঞ্চি (গ) পাবলো পিকাসো (ঘ) ভ্যানগগ।
৩১। বিশ্ব বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
(ক) ভ্যানগগ (খ) মাইকেল এঞ্জেলো (গ) পাবলো পিকাসো √(ঘ) লিওনার্দো দ্যা ভিঞ্চি।
৩২। কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
√(ক) রোম (খ) ভেনিস (গ) এথেন্স (ঘ) ওসলো।
৩৩। ‘অমর্ত্য সেন’ কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুসস্কার পান?
√(ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য (খ) উন্নয়নের গতিধারা (গ) মাইক্রো ক্রেডিট (ঘ) বৈদেশিক সাহায্য
৩৪। আসিয়ান (ASEAN) গঠিত হয় কত সালে?
(ক) ১৯৬৩ সালে (খ) ১৯৬৫ সালে √ (গ) ১৯৬৭ সালে (ঘ) ১৯৬৯ সালে।
৩৫। ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত কোথায়?
(ক) বিয়াদ √(খ) জেদ্দা (গ) দামেস্ক (ঘ) মক্কা।
৩৬। রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
√(ক) ১৯১৭ সালে (খ) ১৮১৭ সালে (গ) ১৯৭১ সালে (ঘ) ১৮৭১ সালে।
৩৭। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
(ক) চীন-জাপান √(খ) যুক্তরাষ্ট্র-কানাডা (গ) ভারত-পাকিস্তান (ঘ) দক্ষিণ আফ্রিকায়।
৩৮। সিরডাপ (SIRDAP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) দিল্লী (খ) পোল্যান্ড √(গ) ঢাকা (ঘ) ইসলামাবাদ।
৩৯। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
√(ক) আন্দিজ পর্বতমালা (খ) হিমালয় পর্বতমালা (গ) আল্পস্ পর্বতমালা (ঘ) আটলাস পর্বতমালা
৪০। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
(ক) দ্যাগ হ্যামারশল্ড (খ) কুর্ট ওয়াইল্ডহেইম √(গ) ট্রিগভেলী (ঘ) উথান্ট।
৪১। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
(ক) আমাজান √(খ) জর্ডান (গ) দানিউব (ঘ) জাম্বেসী।
৪২। খ্রিস্টাব্দ সাল চালু করেন কে?
√(ক) স্কাইথিয়ান (খ) অগাস্টাস সিজার (গ) যীশুখ্রিস্ট (ঘ) দারিয়ূস।
৪৩। পৃথিবীর বৃহত্তম আনারস উৎপাদনকারী দেশ কোনটি?
(ক) সিঙ্গাপুর (খ) মালয়েশিয়া √(গ) থাইল্যান্ড (ঘ) ভুটান।
৪৪। সিটিবিটি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) পরিবেশ সংরক্ষণ √(খ) পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
(গ) মুক্ত বাণিজ্য (ঘ) শিশু পাচার রোধ।
৪৫। কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় কোথায়?
(ক) ভারতে (খ) চীনে (গ) বাংলাদেশে √(ঘ) জাপানে।
৪৬। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান অর্জনকারী ব্যাটসম্যানের নাম কি?
√(ক) ব্রায়ান লারা (খ) ম্যাথু হেইডেন (গ) শচীন টেন্ডুলকার (ঘ) রিকি পন্টিং।
৪৭। তৈইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) মানিক বন্দ্যোপাধ্যায় (খ) শওকত ওসমান
√(গ) আলউদ্দিন-আল আজাদ (ঘ) হুমায়ুন আহমেদ।
৪৮। ‘আলেয়া’ নাটকের রচয়িতা কে?
(ক) আনোয়ার পাশা (খ) মুনীর চৌধুরী √(গ) কাজী নজরুল ইসলাম (ঘ) প্রমথ চৌধুরী।
৪৯। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
(ক) বলাকা (খ) গীতাঞ্জলি (গ) শেষের কবিতা √(ঘ) বসন্ত।
৫০। ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
(ক) মুনীর চৌধুরী (খ) জহির রায়হান (গ) শহীদুল্লাহ কায়সার √(ঘ) আনোয়ার পাশা।
৫১। গুরুচন্ডালী দোষ বলতে বোঝায়-
(ক) চলিত ও উপভাষার মিশ্রণ (খ) সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
√(গ) সাধু ও চলিত ভাষার মিশ্রণ (ঘ) বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ।
৫২। কালিদাস কোন যুগের মহাকবি?
(ক) মৌর্য যুগ √(খ) গুপ্তযুগ (গ) চৈতন্য যুগ (ঘ) মধ্যযুগ।
৫৩। ‘সাহিত্য ও সংস্কৃতি’ গ্রন্থটি কার লেখা?
(ক)ড. মু. শহীদুল্লাহ (খ)এস ওয়াজেদ আলী (গ)গোপাল হালদার √(ঘ)মুহম্মদ আব্দুল হাই
৫৪। ‘রত্নাকর’ কার উপাধি?
(ক) ফররুখ আহমদ (খ) আব্দুল কাদির √(গ) শেখ ফজলুল করিম (ঘ) রাম নারায়ণ।
৫৫। ‘আনারস’ শব্দটি কোন ভাষার শব্দ?
(ক) চীনা (খ) মালয় √(গ) পর্তুগীজ (ঘ) ফরাসি।
৫৬। ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছেন?
(ক) জসীমউদ্দীন √(খ) ডক্টর দীনেশচন্দ্র সেন (গ) ড. মু. শহীদুল্লাহ (ঘ) চন্দ্রকুমার দে।
৫৭। আব্দুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত পত্রিকার নাম কি?
√(ক) কণ্ঠস্বর (খ) উত্তরাধিকার (গ) সমকাল (ঘ) আঙ্গুর।
৫৮। ‘কবর’ নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায়?
(ক) টেলিভিশনে √(খ) কারাগারে (গ) শহীদ মিনারে (ঘ) রমনা বটমূলে।
৫৯। বাংলা ভাষায় প্রথম প্রবন্ধ গ্রন্থ রচনা করেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর √(খ) রামমোহন রায় (গ) নূরুল হোসেন (ঘ) সৈয়দ আলী আহসান।
৬০। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
(ক) ক্লোরিন √(খ) ব্রোমিন (গ) আয়োডিন (ঘ) সালফার।
৬১। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল-
(ক) মাটি √(খ) বালি (গ) জিপসাম (ঘ) পাথর।
৬২। মায়ের দুধে কোন খাদ্য উপাদান নেই?
(ক) প্রোটিন √(খ) লৌহ (গ) শর্করা (ঘ) স্নেহ।
৬৩। রবিশস্য বলতে কি বুঝায়?
(ক) গ্রীষ্মকালীন শস্য (খ) বসন্তকালীন শস্য √(গ) শীতকালীন শস্য (ঘ) বর্ষাকালীন শস্য।
৬৪। চুনাপাথর পরিবর্তিত হয়ে কি শিলায় পরিণত হয়?
(ক) কোয়ার্টজ (খ) বায়োটাইট (গ) স্লেট √(ঘ) মার্বেল।
৬৫। এইডস ও ক্যান্সার রোগের জন্য দায়ী কে?
(ক) ছত্রাক √(খ) ভাইরাস (গ) ব্যাকটেসিয়া (ঘ) সবকয়টি।
৬৬। কোনটি চৌম্বক পদার্থ?
(ক) পারদ (খ) বিসমাথ (গ) অ্যান্টিমনি √(ঘ) কোবাল্ট।
৬৭। সুষমখাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরুপ?
(ক) ৬ : ৪ : ১ (খ) ৫ : ৩ : ১ √(গ) ৪ : ১ : ১ (ঘ) ৩ : ১ : ১ ।
৬৮। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
(ক) প্রতিফলন √(খ) প্রতিধ্বনি (গ) প্রতিসরণ (ঘ) প্রতিসরাঙ্ক।
৬৯। চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ সংকেতে পরিণত করে?
(ক) অ্যাকুয়াম হিউমার (খ) পিউপিল (গ) কর্নিয়া √(ঘ) রেটিনা।
৭০। পৃথিবীর কোন কোম্পানি সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার তৈরি করে?
(ক) রেমিংটন ব্যান্ড কর্পোরেশন (খ) এনরন √(গ) ওর্য়াল্ডকম (ঘ) মাইক্রোসফট।

(চলবে)

Monday, April 20, 2015

‘কি’ ও ‘কী’ -এর ব্যবহার

‘কি’ ও ‘কী’ -এর ব্যবহার    (আমার অন্য ব্লগ থেকে দেখুন)


‘কি’ সংশয়সূচক প্রশ্নবোধক অব্যয় আর ‘কী’ প্রশ্নবোধক সর্বনাম/বিশেষণ/ক্রিয়া-বিশেষণ। ‘কি’ ও ‘কী’ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। তবে এ বিষয়ে এখনও অনেকের সংশয় আছে। এ সংশয় দূর করবার (করার নয়) জন্য পুনঃব্যাখ্যা দেয়া হল। তুমি কি খাবে? (Will you eat?) তুমি কী খাবে? (What will you eat?) বাংলা বাক্য দুটি যেমনি বাংলা তেও পৃথক, তেমনি ইংরেজীতেও পৃথক। তা ইংরেজীতে অনুবাদেই সহজে প্রমাণিত। বাক্য দুটির অর্থ বাংলাতে ও ইংরেজীতে পৃথক।
বাংলাতে ‘কি’ ও ‘কী’ সংবলিত প্রশ্নবোধক বাক্যের জবাব সংক্ষেপে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায়, সে ক্ষেত্রে ‘কি’ হয় আর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সম্পন্ন করা যায় না, সে ক্ষেত্রে ‘কী’ হয়। ক’টি দৃষ্টান্ত দেয়া হল ঃ তুমি কি আগামীকাল ঢাকায় যাবে? সে কি চা খাবে? তোমার কাছে ১০টি টাকা হবে? তোমার নাম কী? তোমার বাবা কী করেন? সে কী চায়? তোমার ব্যাগে কী কী আছে? ইত্যাদি। ‘কী কী’ কখনও ‘কি কি’ হবে না। তা ছাড়া সকল আশ্চর্যবোধক বাক্যেও ‘কী’ হয়। যেমন: কী সুন্দর। কী চমৎকার। কী সর্বনাশ! ইত্যাদি। (সূত্র: বাংলা কী লিখবেন-কেন লিখবেন) ‘কী’ -এর ইংরেজী What, কীভাবে এর ইংরেজী How । ‘কি’ -এর ইংরেজী নেই।


সংগ্রহকৃতঃ

- এ জেড এম কামালউদ্দিন, প্রাক্তন অধ্যাপক (পদার্থ বিদ্যা), মাদারগঞ্জ
সূত্রঃ ইত্তেফাক (৭ অক্টোবর ২০০২)


এটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়।

'কি' এবং 'কী' দুটো দিয়েই প্রশ্ন করা যায়। যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে, তখন প্রশ্নটি করা হয় 'কি' দিয়ে। আর যখন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ/ না' আসে না, বরং কোনো বর্ণনামূলক উত্তর আসে, তখন প্রশ্নটি করতে হয় 'কী' দিয়ে।

যেমন: 'তুমি কি মাছ পছন্দ করো?' উত্তর: হ্যাঁ/ না

আবার: 'তুমি কী মাছ পছন্দ করো? উত্তর: ইলিশ, রুই, শিং 

Tuesday, April 7, 2015

পত্রিকা পড়ুন অনলাইনে বসে

পত্রিকা পড়ুন অনলাইনে বসে   (ক্লিক করুন)

এই লিংকে ক্লিক করে জাতীয় ও আর্ন্তজাতিক পত্রিকার এক বিশাল তালিকা থেকে আপনার পছন্দের যেকোন পত্রিকা পড়তে পারবেন। সাথে পাবেন বিভিন্ন টিভি চ্যানেলসহ আরও অনেক কিছু।

Wednesday, April 1, 2015

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৫     (আমার অন্য ব্লগ থেকে দেখুন)



বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১।   বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
√(ক) কর্কটক্রান্তি রেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) নিরক্ষরেখা (ঘ) মূল মধ্যরেখা।
২।   চিংড়ি মাছের গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) খুলনা (খ) বাগেরহাট (গ) সাতক্ষীরা √(ঘ) পাইকগাছা।
৩।   প্রখ্যাত ছবি ‘তিন কন্যা’ এঁকেছেন কে?
(ক) জয়নুল আবেদীন (খ) হামিদুজ্জামান খান (গ) রফিকুন্নবী √(ঘ) কামরুল হাসান।
৪।   বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক অগ্রাধিকারমূলক খাত কোনটি?
√(ক) শিক্ষা খাত (খ) প্রতিরক্ষা খাত (গ) সমাজসেবা খাত (ঘ) সংস্থাপন খাত।
৫।   আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করেন।
(ক) খ্রিস্টপূর্ব ৩৩৩ অব্দে (খ) খ্রিস্টপূর্ব ৩২৯অব্দে
√(গ) খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে (ঘ) খ্রিস্টপূর্ব ৩২৫ অব্দে।
৬।   মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
(ক) আগরতলায় √(খ) কলকাতায় (গ) লন্ডনে (ঘ) দিল্লীতে।
৭।   দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
√(ক) শেরশাহ (খ) আকবর (গ) জাহাঙ্গীর (ঘ) আওরঙ্গজেব।
৮।   সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রামমোহন রায় √(গ) উইলিয়াম বেন্টিঙ্ক (ঘ) হান্টার।
৯।   ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?
(ক) ১০৭৬ সনে √(খ) ১১৭৬ সনে (গ) ১২৭৬ সনে (ঘ) ১৩৭৬ সনে।
১০।  আনন্দ বিহার কোথায় অবস্থিত?
√(ক) ময়নামতি (খ) পাহাড়পুর (গ) মহাস্থানগড় (ঘ) সোনারগাঁও
১১।  রংপুরের লালপুরে কোন খনিজ সম্পদ পাওয়া যায়?
(ক) তেল √(খ) কয়লা (গ) গ্যাস (ঘ) চুনাপাথর।
১২।  বাংলাদেশ কোন বছরে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
√(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৩ সালে (গ) ১৯৭৪ সালে (ঘ) ১৯৭৫ সালে।
১৩।  বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?
(ক) শামসুদ্দীন ইলিয়াস শাহ √(খ) ফখরুদ্দীন মোবারক শাহ
(গ) ফকরুদ্দিন জহির শাহ  (ঘ) মোহাম্মদ ঘুরী।
১৪।  দীন-ই-ইলাহী প্রবর্তন করেন কে?
(ক) সম্রাট জাহাঙ্গীর (খ) সম্রাট শাহজাহান √(গ) সম্রাট আকবর (ঘ) সম্রাট আওরঙ্গজেব।
১৫।  স্থাপত্য মান অনুযায়ী যমুনা সেতুর আয়ুষ্কাল কত বছর?
(ক) ১১০ বছর √(খ) ১০০ বছর (গ) ৯০ বছর (ঘ) ৮০ বছর।
১৬।  বাংলাদেশে কবে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৭৪ সালে √(গ) ১৯৭৬ সালে (ঘ) ১৯৭৮ সালে।
১৭।  জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের স্থপতির নাম কি?
(ক) এফ আর খান (খ) বোব বুই (গ) লুই কান √(ঘ) লারোস।
১৮।  ‘আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ ঢাকার কোথায় অবস্থিত?
√(ক) সেগুনবাগিচা (খ) উত্তরা (গ) মগবাজার (ঘ) মতিঝিল।
১৯।  BAPEX -এর পুরো নাম-
(ক) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোর্ট (খ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোজার
√(গ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন (ঘ) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপার্ট।
২০।  সাতজন বীর শ্রেষ্ঠ এর মধ্যে প্রথম কে শহীদ হন?
√(ক) মোস্তফা কামাল (খ) রুহুল আমীন (গ) মুন্সী আব্দুর রব (ঘ) মতিউর রহমান।
২১।  উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
(ক) এশিয়া (খ) দক্ষিণ আমেরিকা √(গ) আফ্রিকা (ঘ) অস্ট্রেলিয়া।
২২।   সুয়েজ খাল কোন দেশে অবস্থিত?
(ক) দক্ষিণ আফ্রিকা (খ) আলজেরিয়া √(গ) মিশর (ঘ) ব্রাজিল।
২৩।  ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
√(ক) মিশর (খ) রোম (গ) লেবানন (ঘ) গ্রিস।
২৪।   রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়?
√(ক) ১৮৬৪ সালে (খ) ১৮৪৬ সালে (গ) ১৯৬৪ সালে (ঘ) ১৯৪৬ সালে।
২৫।  বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
(ক) ৮ মার্চ √(খ) ৭ এপ্রিল (গ) ১৫ নভেম্বর (ঘ) ৩১ মে।
২৬।  মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
√(ক) রিংগিত (খ) বাথ (গ) পেশো (ঘ) ইয়েন।
২৭।   আর্ন্তজাতিক নারী দিবস পালন করা হয় কোন তারিখে?
(ক) ১ মার্চ (খ) ৩ মার্চ (গ) ৬ মার্চ √(ঘ) ৮ মার্চ।
২৮।  রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
(ক) ব্যাডেন পাওয়েল (খ) পল পি হ্যারিস √(গ) হেনরি ডুনান্ট (ঘ) আলফ্রেড নোবেল।
২৯।  ইউনেস্কোর কর্তৃক কবে একুশে ফেব্র“য়ারি ‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি লাভ করে?
(ক) ৭ নভেম্বর, ১৯৯৯ √(খ) ১৭ নভেম্বর, ১৯৯৯ (গ) ২০ নভেম্বর, ১৯৯৯ (ঘ) ২৩ নভেম্বর, ১৯৯৯
৩০।  ‘ইউরো’ কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) ইতালিতে √(খ) জার্মানিতে (গ) যুক্তরাজ্যে (ঘ) প্যারিসে।
৩১।  আফ্রিকার বৃহত্তর হ্রদ কোনটি?
(ক) তাঞ্জানিয়া (খ) রুডলফ (গ) আলবার্টন √(ঘ) ভিক্টোরিয়া।
৩২।  ‘হামাস’ কোন দেশের জঙ্গি দল?
(ক) ইরাক √(খ) ফিলিস্তিন (গ) যুক্তরাষ্ট্র (ঘ) ইসরাইল।
৩৩।  সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
(ক) চীন √(খ) জাপান (গ) ইংল্যান্ড (ঘ) কোরিয়া।
৩৪।  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
(ক) প্যারিস (খ) জেনেভা (গ) রোম √(ঘ) লন্ডন।
৩৫।  যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কে জেনেভা কনভেনশন কোন সনে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯২৫ সনে √(খ) ১৯৪৯ সনে (গ) ১৯৬৬ সনে (ঘ) ১৯৭২ সনে।
৩৬।  পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
(ক) বৈকাল (খ) ভিক্টোরিয়া (গ) আরল √(ঘ) কাস্পিয়ান।
৩৭।  পূর্বে শ্যামদেশ নামে পরিচিতি ছিল কোন দেশ?
(ক) মালয়েশিয়া (খ) ইন্দোনেশিয়া (গ) মায়ানমার √(ঘ) থাইল্যান্ড।
৩৮।  ‘পবিত্র ভূমি’ নামে পরিচিত কোনটি?
√(ক) প্যালেস্টাইন (খ) জেরুজালেম (গ) জেদ্দা (ঘ) তায়েফ।
৩৯।  আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
(ক) প্রশান্ত মহাসাগর (খ) ভারত মহাসাগর √(গ) দক্ষিণ মহাসাগর (ঘ) উত্তর মহাসাগর।
৪০।  কমনওয়েলথভুক্ত কোন দেশটি আকারে সর্ববহৎ?
√(ক) কানাডা (খ) অস্ট্রেলিয়া (গ) দক্ষিণ আফ্রিকা (ঘ) ভারত।
৪১।  ‘লুফথানসা’ কোন দেশের বিমান সংস্থা?
(ক) ইন্দোনেশিয়া (খ) গ্রীস (গ) ফ্রান্স √(ঘ) জার্মানি।
৪২।   পূর্ব তিমুর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
(ক) অষ্ট্রেলিয়া (খ) মালয়েশিয়া √(গ) ইন্দোনেশিয়া (ঘ) ব্র“নাই।
৪৩।  দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
(ক) ৪ জুলাই, ১৯১৪ (খ) ৪ জুলাই, ১৯৪০ √(গ) ১ সেপ্টেম্বর, ১৯৩৯ (ঘ) ১সেপ্টেম্বর, ১৯৪০
৪৪।   নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রি?
(ক) ১৮০° (খ) ৯০° (গ) ৪৫° √(ঘ) ০° ।
৪৫।  প্রধানত কয়টি কারণে ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হয়?
(ক) ৮টি (খ) ৯টি √(গ) ১০টি (ঘ) ১১টি।
৪৬।  কখন প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৮৬ সালে (খ) ১৯৮৭ সালে √(গ) ১৯৮৮ সালে (ঘ) ১৯৮৯ সালে।
৪৭।   অভিষেক টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
√(ক) নাঈমুর রহমান দুর্জয় (খ) আমিনুল ইসলাম বুলবুল
(গ) আকরাম খান (ঘ) খালেদ মাসুদ পাইলট
৪৮।  ‘লিভিং হিস্ট্রি’- এই গ্রন্থটির রচয়িতা কে?
(ক) স্টিফেন হকিং √(খ) হিলারি রডহ্যাম ক্লিনটন (গ) জন জেক্স (ঘ) হ্যারল্ড রবিন্স।
৪৯।  ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
(ক) ফররুখ আহমদ (খ) সুকুমার রায় √(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ (ঘ) মু. এনামুল হক
৫০।  জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
√(ক) রাখালী (খ) সোজন বাদিয়ার ঘাট (গ) নক্সী কাঁথার মাঠ (ঘ) বালুচর।
৫১।  ‘সাত সাগরের মাঝি’ কার রচনা?
(ক) গোলাম মোস্তফা (খ) বন্দে আলী মিয়া (গ) আহসান হাবীব √(ঘ) ফররুখ আহমদ।
৫২।  ‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) মাওলানা আকরাম খাঁ (খ) ড. মু. শহীদুল্লাহ (গ) মোঃ আবদুল হাই √(ঘ) মোঃ বরকতুল্লাহ
৫৩।  রবীন্দ্রনাথের জন্ম কত সালে?
(ক) ১৮৪১ সালে (খ) ১৮৫০ সালে √(গ) ১৮৬১ সালে (ঘ) ১৮৮০ সালে।
৫৪।  ‘মুক্তযুদ্ধের ইতিহাস : দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
(ক) আহসান হাবিব (খ) হাসান আজিজুল হক √(গ) হাসান হাফিজুর রহমান (ঘ) আবুল হাসান
৫৫।  ‘ঠক চাচা’র সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?      
(ক) হুতোম প্যাঁচার নকশা (খ) নববাবু বিলাস 
√(গ) আলালের ঘরের দুলাল (ঘ) কলিকাতা কমলালয়।
৫৬।  বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে?
(ক) কাজী দওলত (খ) মুহম্মদ কবীর √(গ) শাহ্ মুহম্মদ সগীর (ঘ) শেখ ফয়জুল্লাহ।
৫৭।  ‘Paradise Lost’ কে রচনা করেন?
(ক) উইলিয়াম ওয়র্ডওয়ার্থ (খ) লর্ড টেনিসন √(গ) জন মিল্টন (ঘ) পি বি শেলী।
৫৮।  বাংলা ভাষায় সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
(ক) মোহিতলাল মজুমদার (খ) হরপ্রসাদ শাস্ত্রী √(গ) রাজা রামমোহন রায় (ঘ)ঈশ্বরচন্দ্র গুপ্ত
৫৯।  বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
(ক) এগারটি (খ) নয়টি √(গ) দশটি (ঘ) আটটি।
৬০।  সবচেয়ে হালকা কণিকা-
(ক) নিউট্রন (খ) প্রোটন √(গ) ইলেকট্রন (ঘ) ফোটন।
৬১।  যে বস্তু সকল আলো প্রতিফলিত করে তার রং-
(ক) কালো (খ) লাল √(গ) সাদা (ঘ) বেগুনী।
৬২।  কোনটি নিস্ক্রিয় গ্যাস?
√(ক) হিলিয়াম (খ) অক্সিজেন (গ) নাইট্রোজেন (ঘ) হাইড্রোজেন।
৬৩।  বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
(ক) কম হয় (খ) খুব কম হয় (গ) বেশি হয় √(ঘ) একই থাকে।
৬৪।  কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙ্গতে সাহায্য করে?
(ক) হাইড্রোজেন সালফাইড √(খ) ক্লোরিন (গ) ব্রোমিন (ঘ) ফ্লোরিন।
৬৫।  একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?
(ক) হ্যালি (খ) লারা (গ) উল্কা √(ঘ) লাইনিয়ার।
৬৬।  সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
(ক) লাল (খ) কমলা (গ) কালো √(ঘ) নীল।
৬৭।  বস্তুর ধর্ম ধারণ করে এ রকম ক্ষুদ্রতম কণিকার নাম কি?
(ক) পরমাণু √(খ) অণু (গ) কণা (ঘ) মৌল।
৬৮।  মূলের বৃদ্ধি কমে যায় ও শাখার শীর্ষ মরে যায় কিসের অভাবে?
√(ক) বোরন (খ) পটাসিয়াম (গ) লৌহ (ঘ) নাইট্রোজেন।
৬৯।  পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় কিসের অভাবে?
(ক) নাইট্রোজেন (খ) ম্যাগনেসিয়াম √(গ) পটাসিয়াম (ঘ) বোরন।
৭০।  কত সালে মোস্তফা জব্বার প্রথম কম্পিউটারে বাংলায় কম্পোজ করেন?
√(ক) ১৯৮৭ সালে (খ) ১৯৭১ সালে (গ) ১৯৭৮ সালে (ঘ) ১৯৯২ সালে।

(চলবে)